ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৮৮ বার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।’উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। প্রায় সাড়ে সাত বছর পর তিনি পরিবারের তথা তার মায়ের সান্নিধ্য পেয়েছেন।

এর আগে, আওয়ামী লীগ সরকারের দেওয়া মামলায় কারাভোগ করেছেন, নানা রোগভোগেও সুচিকিৎসা পাননি।

অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর চিকিৎসা নিতে লন্ডন গেলেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

আপডেট টাইম : ০৩:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫