ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক দপ্তর সম্পাদকের নামে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সংগঠনটির সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান হাওলাদারের নামে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে সংগঠনটির বর্তমান দপ্তর সম্পাদক সজল মাহমুদ এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদীপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

মামলায় অভিযোগ করা হয়, মজিবুর রহমান হাওলাদার প্রতারণার উদ্দেশ্যে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’ নাম ব্যবহার করে কাকরাইলে নতুন কার্যালয় বানিয়েছেন। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অসৎ উপায়ে টাকা আদায়, সংগঠন ও দলের নামে মানুষকে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে সংগঠনের রেজিস্ট্রেশন করেছেন। সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে ২০১৯ সালের ৬ আগস্ট নিবন্ধন নিয়েছেন। প্রতারণা ও মিথ্যা তথ্য দিয়ে নেওয়া রেজিস্ট্রেশন ২০২০ সালের ২৬ আগস্ট বাতিল হওয়া সত্বেও বাতিলকৃত নিবন্ধন নম্বর ব্যবহার করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক দপ্তর সম্পাদকের নামে মামলা

আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২