ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

গোলাম ফারুক ডিএমপির কমিশনার ও নুরুল ইসলাম ঢাকা রেঞ্জের ডিআইজি হচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ঢাকার পরবর্তী কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন। অপরদিকে শূন্য হওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে ডিএমপি অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম কে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র এটি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র জানায়, চলতি মাসের ২৯ তারিখে বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হবে। এ পদে নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন আলোচনায় ছিলেন।

সামনে নির্বাচনকে ঘিরে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে সর্বত্রই জল্পনা কল্পনা হচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায় আজ দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটি পদে উপরুক্ত দুইজনের নাম চূড়ান্ত করা হয়।

আজ বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপির পরবর্তী কমিশনার হিসেবে খন্দকার গোলাম ফারুক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে সৈয়দ নুরুল ইসলামের নাম প্রস্তাবনা তৈরি করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পড়ানো হয়।

প্রধানমন্ত্রী অনুমোদন দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগ এর প্রজ্ঞাপন জারি করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পড়ানোর পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসেন খন্দকার গোলাম ফারুক ও সৈয়দ নুরুল ইসলাম।

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২ তম বিসিএস কর্মকর্তা। তিনি সারদা পুলিশ একাডেমীর প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি ঢাকা অতিরিক্ত কমিশনার, থাকার অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার।

সৈয়দ নুরুল ইসলাম পুলিশের ২০ তম বিসিএস এর কর্মকর্তা। ডিআইজি সাথে পদোন্নতি লাভের পর ঢাকার অতিরিক্ত কমিশনার এর আগে ডিএমপির যুগ্ন কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ময়মনসিং ও কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।  চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

গোলাম ফারুক ডিএমপির কমিশনার ও নুরুল ইসলাম ঢাকা রেঞ্জের ডিআইজি হচ্ছেন

আপডেট টাইম : ১২:০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২