ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ব্রুনাইয়ের সুলতানকে উপহার হিসেবে ব্ল্যাক বেঙ্গল ছাগল উপহার দেওয়া হবে : ড. মোমেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহকে উপহার হিসেবে ব্ল্যাক বেঙ্গল ছাগল উপহার দেওয়া হবে।

রোববার (১৬ অক্টোবর) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আব্দুর মোমেন বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে ব্রুনাই প্রতিনিধি হালাল মাংস নিয়ে আলোচনা করেছেন। দেশে ফেরার সময় আমরা সুলতানকে উপহার হিসেবে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল উপহার দেব।

তিনি বলেন, আমরা দেশে যথেষ্ট গরু-ছাগল উৎপাদন করি। আমাদের দেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রুনাই সুলতানের খুব পছন্দ। ঢাকায় আসার পর থেকে উনাকে আমাদের দেশের ছাগলের কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছি। তিনি এটা খুব পছন্দ করেন।

পররাষ্ট্রমন্ত্রী রসিকতা করে বলেন, আমরা বলেছিলাম একটা বাবুর্চিও সঙ্গে দিয়ে দেব। এটা মন্দ হয় না।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ব্রুনাইয়ের সুলতানকে উপহার হিসেবে ব্ল্যাক বেঙ্গল ছাগল উপহার দেওয়া হবে : ড. মোমেন

আপডেট টাইম : ০১:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২