ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রেসিডেন্টকে ব্যাঙ্গ করে লেখায় শেয়ার করার কারণে সুন্দরীর জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
  • ৩৮০ বার

২০০৬ সালে তুরস্কে সুন্দরী প্রতিযোগিতায় মুকুট পরেছিলেন মার্ভ বুয়ুকছারাচ।
শিরোপা জয়ী মার্ভ বুয়ুকছারাচ ২০১৪ সালে তার ইনস্টাগ্রাম পাতায় প্রেসিডেন্ট এরদোয়ানকে ব্যাঙ্গ করে লেখা একটি ছড়া শেয়ার করেছিলেন।

এরপর গত বছর প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অল্প সময়ের জন্য ২৭ বছরের এ তুর্কি সুন্দরীকে আটকও করা হয়েছিল।

বিচার শেষে আজ মঙ্গলবার ইস্তাম্বুলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৪ মাসের কারাদণ্ড দেয়।

তবে

এখনই তাকে জেল খাটতে হবে না। আগামী পাঁচ বছরে তিনি যদি আবার এ ধরনের কোনো অপরাধ করেন তখন তাকে কারাগারে যেতে হবে। আগামী পাঁচ বছর কারাগারে যাওয়ার হুমকিতে থাকতে হবে মি বুয়ুকছারাচকে।

তার আইনজীবী বলছেন, এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। প্রয়োজনে এ মামলা নিয়ে তিনি ইউরোপীয় আদালতে যাবেন।

সাবেক এই মিস তুর্কি যখন রম্য ছড়াটি ইনস্টাগ্রামে শেয়ার করেন, মি. এরদোয়ান তখন প্রধানমন্ত্রী ছিলেন।
প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মি.এরদোয়ান কোনো সমালোচনাই সহ্য করছেন না।

২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর থেকে তাকে অপমান করার অভিযোগে প্রায় ২০০০ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সেলিব্রিটি, সাংবাদিক থেকে শুরু করে স্কুলের ছাত্ররাও রয়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, সামান্য সমালোচনাও সহ্য করতে রাজি নন প্রেসিডেন্ট এরদোয়ান।

সম্প্রতি তাকে বিদ্রূপ করার অভিযোগে জার্মানির এক ব্যাঙ্গ লেখকের বিরুদ্ধেও মি. এরদোয়ান মামলা দায়ের করেন, যা নিয়ে জার্মানিতে সমালোচনার ঝড় বইছে। সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

প্রেসিডেন্টকে ব্যাঙ্গ করে লেখায় শেয়ার করার কারণে সুন্দরীর জেল

আপডেট টাইম : ১০:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬