ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জয়পুরহাটে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জয়পুরহাটে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান।

এর আগে বুধবার রাত ৮টার দিকে সদর থানাধীন ভেটির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার কদমতলী থানার জুরাইন কমিশনার মোড় এলাকার বজলু কাজীর ছেলে রোমান কাজী ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সেলিম মল্লিকের ছেলে নাদিম মল্লিক।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

এদিকে, জয়পুরহাটে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে চারটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারটি ওয়ান শুটারগান জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জয়পুরহাটে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২