ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অস্ত্র ও তরুণীসহ গ্রেফতার সেই এমপির পুত্র শ্রীঘরে, নানা নাটকীয়তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬
  • ২৯৮ বার

আটকের পর থেকে নানা ধরণের নাটকীয়তা হয়েছে। অবশেষে আলোচিত সেই যুবককে পাঠানো হল শ্রীঘরে। সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে মোটরযান আইনে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে শ্যামনগর থানায় মোটরযান আইনে মামলাটি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার বর্ষা রিসোর্টের ১০৪ নাম্বার রুম থেকে তিন তরুণীসহ তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল

ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় সংসদ সদস্যের স্টিকার সম্বলিত গাড়িটি।

অভিযোগ উঠেছে, পুলিশের হাতে আটকের পর থেকেই ছেলেকে থানা থেকে ছাড়াতে জোর চেষ্টা তদবির শুরু করেন মহিলা সংসদ রিফাত আমীন। তিনি বলেন, সিগনাল দিলে রুমন গাড়ি না থামানোয় বিব্রতকর অবস্থায় পড়ে পুলিশ। বিষয়টি তেমন কিছু না। অস্ত্রটি আমার নামে লাইসেন্স করা।

বৃহস্পতিবার রাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, এমপিরপুত্রের বিরুদ্ধে অন্যের লাইসেন্সকৃত পিস্তলের বেআইনি ব্যবহার, বেপরোয়া গাড়ি চালানো, অসামাজিক কার্যকলাপ ও সংসদ সদস্যের স্টিকার যুক্ত গাড়ি ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। মামলা নম্বর ৩৩। তবে শুক্রবার সকাল থেকে তিনি আর ফোন ধরেননি।

শুক্রবার দুপুরে কালিগঞ্জ সার্কেলের এএসপি মনির হোসেন বলেন, তার অপরাধের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে বিকালে তিনি জানান, সংসদ পুত্রের বিরুদ্ধে যানবাহন আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আত্মীয় হওয়ায় তিন তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অস্ত্র ও তরুণীসহ গ্রেফতার সেই এমপির পুত্র শ্রীঘরে, নানা নাটকীয়তা

আপডেট টাইম : ০৫:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬