ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সিলেটে ৩২৬৯ ঈদগাহ-মসজিদে হবে ঈদ জামাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাত পোহালেই রোববার (১০ জুলাই) মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। করোনার প্রাদুর্ভাব কাটিয়ে গত পবিত্র ঈদুল ফিতরও খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

এবারও পবিত্র ঈদুল আজহায় ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তবে করোনার জন্য বাড়তি সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা বাড়তে শুরু করায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে মুসল্লিদের। এ লক্ষ্যে নির্দেশনাও জারি করেছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লৎফর রহমান বলেন, এবার জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬৪ ঈদগাহ ও ২ হাজার ৪৬১টি মসজিদে ঈদ জামাত হবে। এরমধ্যে ১৭টি ঈদগাহ ও ২৮ মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ঈদে এবার চার স্তরের নিরাপত্তায় উপজেলাগুলোতে হাটবাজারসহ সাড়ে ৮শ’ পুলিশ মোতায়েন থাকবে। পর্যটন কেন্দ্রগুলোতেও ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তায় থানা পুলিশের ১৫ জন করে ফোর্স দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া ৩৭টি স্পটে ট্রাফিক ডিউটি থাকবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের  বলেন, পবিত্র ঈদুল আজহায় ৪ স্তরের নিরাপত্তায় ২ হাজার ২শ’ পুলিশ মোতায়েন থাকবে। মুসল্লিদের ছাতা ও জায়নামাজ ব্যতিরেকে অন্য কিছু না আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, পবিত্র ঈদুল আজহায় সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সিলেট জেলা ও মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। জামাতে ইমামতি এবং বয়ান ও খুতবা পেশ করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আবু হোরায়রা নোমান।

দ্বিতীয় সর্বোচ্চ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ হোসেন।

এছাড়া সিলেট কালেক্টরে মসজিদে সকাল ৮টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে উল্লেখযোগ্য জামাত হবে শাহপরান (র.) ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সিলেটে ৩২৬৯ ঈদগাহ-মসজিদে হবে ঈদ জামাত

আপডেট টাইম : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২