ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজামীর ফাঁসির খবর শুনে আমি সারারাত কেঁদেছি : শমী কায়সার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬
  • ৪১৭ বার

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির খবর শুনে আনন্দে আমি সারারাত কেঁদেছি। এমনটাই বলেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে ও টিভি অভিনেত্রী শমী কায়সা।

তিনি বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের সময় আমি দেশের বাইরে ছিলাম। তার ফাঁসির খবর শুনে সারারাত আনন্দে কান্না করেছি।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি

গোলাম কুদ্দুসের ৬০তম জন্মদিন উপলক্ষে আনন্দ আড্ডায় এ কথা বলেন তিনি।

শমী কায়সার বলেন, যেদিন নিজামীর গাড়িতে প্রথম পতাকা উড়েছিল সেদিন আমাকে প্রথম ফোন করেছিলেন বাচ্চু আংকেল (নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু)। তিনি আমার মাকে ফোন করে বলেছিলেন, আমাকে মাফ করে দিন ভাবী। এত বছর ধরে চেষ্টা করেও মনে হয় আমরা কিছুই করতে পারলাম না।

তিনি বলেন, আমাদের শক্রপক্ষ কারা তা এখন পরিষ্কার। কিন্তু আগামী ৪০ বছর যেন তারা মুক্তিযুদ্ধের বেশ ধরে আমাদের মাঝে মিশে না যায়।

শমী কায়সার বলেন, ছোটবেলা থেকে যাদের স্নেহ–ভালোবাসায় বড় হয়েছি তাদের একজন গোলাম কুদ্দুস আংকেল। আমি তাকে বাবার মতোই শ্রদ্ধা করি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলানো হয়।

এর আগে নিজামীকে তওবা পড়ান ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিজামীর ফাঁসির খবর শুনে আমি সারারাত কেঁদেছি : শমী কায়সার

আপডেট টাইম : ১১:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬