ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আশরাফুল মোসাদ্দেকের অনূদিত হাইকু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬
  • ৭১৯ বার

জাপানি কবি তাকাইউকি মোরি (Takayuki Mori) ৮ অক্টোবর ১৯৫৪ সালে ফুকুওয়কায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে গ্র্যাজুয়েশন করেন এবং বর্তমানে মিতস্যুবিশি লজিস্টিক করপোরেশনে কর্মরত আছেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি A Collection of Haiku ‘30’s’ পুস্তক রচনা করেন। হাইকু রচনা এবং ভ্রমণ তার প্রিয়। তিনি সমকালীন জাপানের একজন শক্তিশালী হাইকু কবি। জাপানের Association of Haiku Poets & Museum of Haiku Literature-এর তিনি একজন সক্রিয় সদস্য।

১.
জোয়ারে পড়েছে ভাটা
বেলাভূমির বালি শুকোয় দ্রুত
স্মৃতির খোলক

২.
আরো কিছুটা বেশি
দয়া করে তোমার কিছুটা প্রেম দাও—
চেরির হিম প্রস্ফুটন

৩.
রহস্যে পরিপূর্ণ
যে কারণে লোকটিকে ভালোবাসি—
বসন্তে বুনোফুল

৪.
আন্দোলিত ম্যাগনোলিয়া—
তুমি কি শুনতে পাও বাতাসের বিলাপ
এবং মানুষের কষ্ট
তাকাইউকি মোরি

তাকাইউকি মোরি

৫.
সেই সময় সেই দিনে
আমরা বসেছিলাম এই সৈকতে—
এখন শুধুমাত্র বাসন্তী বৃষ্টি

৬.
প্রবীণ বসেছে একাকী
পাখা ঘুরছে আকাশে
আনন্দ-বেদনায়

৭.
অনেক অনেক অনেক আগে
মাছ থেকে মানুষ—
শুনছে বাসন্তী সমুদ্রের গর্জন

৮.
দূরে বাস করলেও
দুটি হৃদয় এক আত্মা
বাসন্তী গোলাপ পূর্ণ বিকশিত

কবির ফেসবুক—আশরাফুল মোসাদ্দেক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আশরাফুল মোসাদ্দেকের অনূদিত হাইকু

আপডেট টাইম : ০২:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬

জাপানি কবি তাকাইউকি মোরি (Takayuki Mori) ৮ অক্টোবর ১৯৫৪ সালে ফুকুওয়কায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে গ্র্যাজুয়েশন করেন এবং বর্তমানে মিতস্যুবিশি লজিস্টিক করপোরেশনে কর্মরত আছেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি A Collection of Haiku ‘30’s’ পুস্তক রচনা করেন। হাইকু রচনা এবং ভ্রমণ তার প্রিয়। তিনি সমকালীন জাপানের একজন শক্তিশালী হাইকু কবি। জাপানের Association of Haiku Poets & Museum of Haiku Literature-এর তিনি একজন সক্রিয় সদস্য।

১.
জোয়ারে পড়েছে ভাটা
বেলাভূমির বালি শুকোয় দ্রুত
স্মৃতির খোলক

২.
আরো কিছুটা বেশি
দয়া করে তোমার কিছুটা প্রেম দাও—
চেরির হিম প্রস্ফুটন

৩.
রহস্যে পরিপূর্ণ
যে কারণে লোকটিকে ভালোবাসি—
বসন্তে বুনোফুল

৪.
আন্দোলিত ম্যাগনোলিয়া—
তুমি কি শুনতে পাও বাতাসের বিলাপ
এবং মানুষের কষ্ট
তাকাইউকি মোরি

তাকাইউকি মোরি

৫.
সেই সময় সেই দিনে
আমরা বসেছিলাম এই সৈকতে—
এখন শুধুমাত্র বাসন্তী বৃষ্টি

৬.
প্রবীণ বসেছে একাকী
পাখা ঘুরছে আকাশে
আনন্দ-বেদনায়

৭.
অনেক অনেক অনেক আগে
মাছ থেকে মানুষ—
শুনছে বাসন্তী সমুদ্রের গর্জন

৮.
দূরে বাস করলেও
দুটি হৃদয় এক আত্মা
বাসন্তী গোলাপ পূর্ণ বিকশিত

কবির ফেসবুক—আশরাফুল মোসাদ্দেক