ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর রামপুরায় ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. আলামিন, মো. রুবেল ও কৃষ্ণা।

রোববার (১২ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রামপুরার প্রধান সড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে নতুনবাজার থেকে মাদককারবারিরা ট্রাকযোগে বিপুল পরিমাণ গাঁজাসহ রামপুরা টিভি সেন্টার হয়ে মালিবাগ রেলগেটের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রামপুরা প্রধান সড়কে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেওয়া হয়। ট্রাকটি ওই স্থানে পৌঁছালে পুলিশের সঙ্গে থাকা মাইক্রোবাসের সাহায্যে ব্যারিকেড দিয়ে আলামিন, রুবেল ও চালক কৃষ্ণাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থাকা ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলে জানায়।

মোহাম্মদ খলিলুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন জন

আপডেট টাইম : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২