ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দলে ঐক্য হলে ভালো, না হলে দরকার নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬
  • ৩৩৫ বার

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকানদের মধ্যে কোনো ঐক্য হলে সেটাকে দলের জন্য ভালো বলে অভিহিত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে না হলেও তিনি পরোয়া করেন না। তার মনোনয়নকে কেন্দ্র করেই দলের দ্বিধাবিভক্ত সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। রোববার এবিসি টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, তবে আমার মনে হয় রিপাবলিকানরা সবাই একতাবদ্ধ হবে। কিন্তু যদি তা নয় তাহলেও কোনো ক্ষতি নেই। আমি মনে করি না যে আসলে এটা খুব বেশি প্রয়োজন। ট্রাম্প আশা করছেন কিছু ডেমোক্রেট ভোটার তাদের সমর্থন তাকে দেবেন। তিনি বলেন, শুধু রিপাবলিকান ভোটার নয় ডেমোক্রেটদের কয়েক মিলিয়ন ভোটও পেতে যাচ্ছি আমি। বার্নি স্যান্ডার্সের সমর্থকদের ভোট পাব। কারণ তারা আমাকে পছন্দ করেন। ট্রাম্প আরও বলেন, তিনি এসব ঐক্যের পরোয়া করেন না। এটা তার কাছে কোনো বিষয়ই নয়। ‘ডোনাল্ড ট্রাম্প নন, তাকে বাদে যে কেউ’ অভিযানে যখন রিপাবলিকানদের মধ্যে বিভক্তি তীব্র হচ্ছে তখন তার বিরোধিতাকে নস্যি হিসেবে আমলে নিয়েছেন ট্রাম্প। তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ২০১২ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী মিট রমনি, দল থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ, এবারে মনোনয়ন প্রত্যাশী জেব বুশ। এ ছাড়া আছেন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান, সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম, নেব্রাস্কার সিনেটর বেন স্যাসে। মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়া টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ওহাইওর গভর্নর জন কাসিচ ও ফ্লোরিডার সিনেটর মারকো রুবিও এখনও তাদের সিদ্ধান্ত জানাননি। অনেক রিপাবলিকান প্রকাশ্যে বলেছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না। ফলে এর সুফল পাবেন ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন।
‘হিলারি নারী নিপীড়নের সহযোগী’
রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় নারী নিপীড়কের স্ত্রীর নাম হিলারি ক্লিনটন, মূলত এ বক্তব্যের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দিকেই এবার আক্রমণের তীর ছুড়লেন ডোনাল্ড ট্রাম্প। নারীদের কটূক্তি করে ট্রাম্পের করা আগের বক্তব্যগুলোকে বিজ্ঞাপন আকারে প্রচার করার জন্য বিল ক্লিনটনের উদ্যোগের জবাবে তিনি একথা বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দলে ঐক্য হলে ভালো, না হলে দরকার নেই

আপডেট টাইম : ১১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬