ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দিনের সফরে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী ২০ মে বিকেলে হেলিকপ্টারে করে সাজেক পৌঁছবেন তিনি।

তিনি জানান, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ২০ মে বিকেলে সাজেকে ল্যান্ড করবে। রাষ্ট্রপতি সাজেকের ঐতিহ্যবাহী লুশাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন করবেন এবং স্থানীয় গ্রাম প্রধানদের (হেডম্যান, কারবারি) সাথে মতবিনিময় করবেন। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যদিয়ে সাজেকে যেতে হবে। ২৩ মে থেকে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে কোনো রিসোর্ট কিংবা হোটেল বন্ধ থাকবে না। রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে, বাকি সব রিসোর্ট সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট টাইম : ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২