ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

এক কলমের ওজন ৩৭ কেজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ লেখার কাজে কলমের ব্যবহার বহুকাল আগেই শুরু হয়েছে। বলা যায়, কলমের ইতিহাস হাজার বছরেরও বেশি। তবে আধুনিক প্লাস্টিকের আবরণে তৈরি কলম বেশি দিনের নয়। সেই কলমের ওজন আর কতই হবে। স্বাচ্ছন্দ্যে যাতে দীর্ঘসময় ব্যবহার করা যায় এজন্য এটি খুবই হালকাভাবে তৈরি করা।

তবে দীর্ঘাকার এক বলপেন এবার জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। রীতিমতো ঘাড়ে তুলে সরাতে হচ্ছে কলমটিকে। এই কলম দেখেই চোখ কপালে নেটিজেনদের। কলমটি তৈরি করেছেন হায়দরাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাস। কলমটির ওজন ৩৭.২৩ কিলোগ্রাম এবং এই পেনের দৈর্ঘ্য ১৮ ফুট ০.৫৩ ইঞ্চি বা ৫.৫ মিটার। ভারতীয় পৌরাণিক কাহিনির দৃশ্য খোদাই করা আছে কলমের গায়ে।

এই কলম এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় কলম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই কলমের ছবি ভাইরাল হয়েছে। তবে এই কলম তৈরি হয়েছে আরও বেশ কিছু বছর আগে। ২০১১ সালে এই পেন তৈরি করা শুরু করেন মাকুনুরি। সেই সময় থেকেই এই রেকর্ডের অধিকারী তিনি। কলমটিকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

কলমটির মুখ একটি স্টিল আকৃতিক। বেশ কয়েকজন মিলে কলমটিকে তুলে ধরার পরই এটি দিয়ে লেখা সম্ভব। এই কলমের ভিডিও ১১ বছর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তার সম্পর্কে জানতে পারে বিশ্বের মানুষ। এমনকি সেই ভাইরাল ভিডিও দেখেই গিনেস কর্তৃপক্ষ কলমের কথা জানতে পারেন।

অনেকেই অনেক কথা বলছেন এটি নিয়ে। কারো মতে এই কলম লেখার কোনো কাজেই আসবে না। আবার অনেকে বলছেন এটি ইতিহাস হয়ে থাকবে। নানা মুনির নানা মত হলেও এই কলম নিয়ে হইহই কম হচ্ছে না। রীতিমতো এই কলম এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বস্তু হয়ে উঠেছে।

এরই মধ্যে এই পোস্টে লাইক পড়েছে প্রায় ৬৭ হাজারেরও বেশি। এই কলমের আবিষ্কারকদের প্রশংসাও করছেন অনেকে। অনেকে মন্তব্য করছেন, ‘অনেক পরিশ্রমের ফসল এই পেন তা এর আকারেই বোঝা যায়।’ এর আগের রেকর্ড করা বিশ্বের সবচেয়ে বড় কলমটি ছিল ১.৪৫ মিটার বা ৪ ফুট ৯ ইঞ্চি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

এক কলমের ওজন ৩৭ কেজি

আপডেট টাইম : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২