ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কাঁচা বাজারে বৃষ্টির প্রভাব, সবজির সর্বোচ্চ দাম ৮০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত সপ্তাহের মতো অনেকটা অপরিবর্তিত আছে রাজাধানীর বিভিন্ন বাজারে সবজি দাম। তবে দাম বেড়েছে টমেটো আর কমেছে কাঁচা মরিচের। শুক্রবার (১৩ মে) সকালে রাজধানীর রায়ের বাজার, সাদেক খান কৃষি মার্কেট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম একটু বেশি। কারণ, বৃষ্টিতে কাঁচা সবজি পঁচে যায়। মোটমুটি সব সবজির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ২/১টা সবজির দাম কম-বেশি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, টমেটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে এ সপ্তাহে হয়েছে ৮০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ৪০ টাকা দাম কমে হয়েছে ৮০ টাকা কেজি। বাজারে সজনে ৮০ টাকা, কচুমুখি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, মূলা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁডস ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

মোহাম্মদ আলী নামে অন্য এক ক্রেতা বলেন, গত সপ্তাহের চেয়ে আজকের বাজার দরের তেমন কোনো পার্থক্য নেই। ২/৩টা সবজি ছাড়া বাকি সব কিছুর দাম আগের মতোই আছে।

রায়ের বাজারের সবজি বিক্রেতা হারুণ রশিদ বলেন, গত সপ্তাহে পণ্য সরবরাহ কম ছিল, এ সপ্তাহে সেটা ঠিক হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এ সপ্তাহে দাম কমেনি। সামনে যদি টানা বৃষ্টি হয় তাহলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে, আজকের বাজারে সর্বোচ্চ সবজির দাম ৮০ টাকা।

রায়ের বাজারের আরেক সবজি বিক্রেতা সেলিম বলেন, সবজির দাম সবসময়ই ২০/৩০ টাকা কম বেশি হয়। নানা কারণেই এই দাম কমে-বাড়ে। কিন্তু তেল যে ২২০ টাকা লিটার কিনতে হচ্ছে, সেই কথা কেউ বলে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কাঁচা বাজারে বৃষ্টির প্রভাব, সবজির সর্বোচ্চ দাম ৮০ টাকা

আপডেট টাইম : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২