ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১১৫ বার

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। এদিকে বর্ষবরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। সম্প্রতি মুম্বাই  বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আর সে থেকেই তাদের সম্পর্ক নিয়ে এবার নতুন সমীকরণ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

২০০৭ সালে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়। চার বছর পর নায়িকার কোলে আসে আরাধ্যা। আর বিবাহবিচ্ছেদের গুঞ্জনে বলিউড তোলপাড় হয়ে ওঠে গত বছর থেকে।

সে বছরের প্রায় পুরোটা সময়ই অভিষেক-ঐশ্বরিয়াকে  তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে অবস্থান নিয়েছেন তারা। এরপর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।

গত বছর সামাজিক মাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন অভিষেক। তারপরে আবার নেটিজেনদের একাংশ ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন।

তবে শনিবার ইন্টারনেটে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া। তাদের পেছনে রয়েছেন অভিষেক। বেরিয়ে আসার পর অভিষেককে ঐশ্বরিয়ার জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তারপর গাড়ির সামনের আসনে গিয়ে বসেন অভিষেক।

অভিষেক এবং ঐশ্বরিয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাফ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তারা একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল

আপডেট টাইম : ১২:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫