ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে দেশের প্রধান ঈদজামাত অনুষ্ঠিত হলো। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে। তবে সম্প্রতি দেশে করোনা ভাইরাসের প্রকোপ নিম্নমুখী। সেই সঙ্গে নেই বিধিনিষেধও। এতে দীর্ঘসময় পর আবারও পুরনো চেহারায় ফিরেছে ঈদ উৎসব।

এতে ইমামের দায়িত্ব পালন করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এ জামাতে নামাজ আদায় করেছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে মুনাজাত করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দুই রাকাত নামাজ শেষে ঈদের বিশেষ খুতবা পাঠ করা হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে মুনাজাত করা হয়। জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

এর আগে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে ছুটে আসেন মুসল্লিরা। প্রথম জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। ২ বছর পর এবার তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। তবে এবার স্বাস্থ্য-সংক্রান্ত কোনো বিধিনিষেধ না থাকলেও মসজিদের প্রবেশ করা অনেকের মুখেই মাস্ক দেখা যায়।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। আরও চারটি জামাত সেখানে অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২