ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নরসিংদীর তরুণী প্রেমিকাকে কিশোরগঞ্জে এনে ধর্ষণ, ধর্ষক প্রেমিক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে নরসিংদীর মনোহরদী থেকে কিশোরগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তরুণী (২০) ধর্ষণের ঘটনায় ধর্ষক প্রেমিক মো. আজহারুল ইসলাম (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

সোমবার (১৮ এপ্রিল) ভোররাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

তরুণী ধর্ষণকাণ্ডের হোতা মো. আজহারুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে।

গত ৫ এপ্রিল প্রেমিক আজহারুল ইসলামের সঙ্গে দেখা করতে কিশোরগঞ্জে আসা তরুণীকে আজহারুল ইসলাম তার এক সহযোগী রাজন মিয়ার সহায়তায় জোর করে দনাইল গ্রামের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

রাতভর ধর্ষণ শেষে ৬ই এপ্রিল সকালে গ্রামের সামনের কাঁচা রাস্তায় তরুণীকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৭ এপ্রিল তরুণী নিজে বাদী হয়ে প্রেমিক মো. আজহারুল ইসলাম ও সহযোগী রাজন মিয়া (২৫) এই দুইজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছিলেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এ ধর্ষণকাণ্ডের পর পরই র‌্যাব অভিযুক্তদের ধরতে তৎপরতা শুরু করে।

এ পরিস্থিতিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এক পর্যায়ে প্রধান আসামি মো. আজহারুল ইসলামের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় র‌্যাব।

এ প্রেক্ষিতে সোমবার (১৮ এপ্রিল) ভোররাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আজহারুলকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নরসিংদীর তরুণী প্রেমিকাকে কিশোরগঞ্জে এনে ধর্ষণ, ধর্ষক প্রেমিক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২