ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবিতে দেখে নিন রণবীর-আলিয়ার বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রণবীর কাপুর ও আলিয়া ভাটের কয়েক বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে গড়াল। ২৯ বছর বয়সী আলিয়া ভাট জীবনের জুটি করলেন ৩৯ বছর বয়সী রণবীর কাপুরকে। বৃহস্পতিবার মুম্বাইয়ে এই বলিউড তারকাজুটির ফ্ল্যাট ‘বাস্তু’তে তাদের বিয়ের ঘরোয়া আয়োজনে শুধু পরিবাররের সদস্য ও নিকটজনরাই ছিলেন। বিয়ের পরপরই কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়েছেন আলিয়া।
ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকেই আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজেদের সম্পর্ক কখনো অস্বীকার করেননি রণবীর ও আলিয়া। রণবীরের নাম শুনেই কখনো লজ্জায় রাঙা হয়েছেন আলিয়া। কখনো আবার আলিয়াকে জড়িয়ে ধরে অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চে নেচেছেন রণবীর। ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। তবে ঘরোয়াভাবে পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনে বিয়ে করেছেন দুই তারকা।
বিয়ের দিন রণবীর পরেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি। অন্যদিকে আলিয়া পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। সাবেকি লাল নয়, বিয়ের জন্য সাদা আর সোনালি রঙের লেহেঙ্গা বেছে নিয়েছেন আলিয়া ভাট। কনের সঙ্গে ম্যাচিং করেই রণবীর পরেছেন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি। বিয়ের পর বাড়ির ছাদে ফটোশুটে ব্যস্ত বিটাউনের নবদম্পতি। আলিয়া রণবীরের এমন সব ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
আলিয়া রণবীরের বিয়ের আচার সম্পন্ন করেন চার পন্ডিত। সপ্তপদীর আগে গায়ত্রী মন্ত্র জপ করলেন তারা। বিয়েতে হাজির ছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, শাহিন ভাট, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আকাশ আম্বানি, শ্লোক আম্বানি সহ দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। শোনা যাচ্ছে বিয়ের পরই সিদ্ধি বিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে যাবেন নবদম্পতি।
রণবীর ও আলিয়ার বিয়ের জন্য দিল্লি থেকে মুম্বাই এসেছেন এক জনপ্রিয় শেফ। তিনি ও তার টিম নয়া দম্পতি ও আমন্ত্রিতদের জন্য তৈরি করবেন পাঞ্জাবী খাবারের নানা পদ। চিকেন তন্দুরি, মটন কষা, ডাল মাখানি, রাইস, চাপাটি, পনির টিক্কা সহ বেশ অনেক রকমের পাঞ্জাবী খানার পাশাপাশি থাকছে আলিয়ার জন্য স্পেশাল ভেগান বার্গারের কাউন্টার। তিনি ও তার বান্ধবী আকাঙ্খা রাজন খুবই পছন্দ করেন ভেগান বার্গার। অন্যদিকে রণবীরের পছন্দ অনুযায়ী থাকছে জাপানি খানা, আছে সুশি কাউন্টার।
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটের বলিউডে অভিষেক ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর মাধ্যমে। আর রণবীর কাপুরের বলিউডে অভিষেক ২০০৭ সালে, ‘সাভরিয়া’ সিনেমা দিয়ে। সেখানে তার বিপরীতে ছিলেন অনীল কাপুরকন্যা সোনম কাপুর। সিনেমায় জুটি বাঁধার আগেই জীবনে জুটি বাঁধলেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তাদের জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ এখনও মুক্তির অপেক্ষায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ছবিতে দেখে নিন রণবীর-আলিয়ার বিয়ে

আপডেট টাইম : ১০:৪১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২