ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী

বৈশাখে নেই ফুলচাষিদের চিরচেনা ব্যস্ততা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরে ফুলের কদর যে ক’দিন বাড়ে তার একটি পহেলা বৈশাখ। তবে অন্যান্য বছরের মতো এবার চাহিদা নেই ফুলের। তাই ফুলচাষিদের মাঝে নেই ব্যস্ততা, কপালে আছে শুধু চিন্তার ভাঁজ।

করোনার থাবা থেকে বেরিয়ে দীর্ঘ দুই বছর পর নানা আয়োজনে হবে বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক পহেলা বৈশাখ উদযাপন। সড়কে হবে মঙ্গল শোভাযাত্রা। ফুলেল সাজে সাজবে বাঙালি। এমনটাই আশা ছিল ফুলচাষিদের। কিন্তু বাস্তবতা বলছে উল্টো। বাগানে নেই ক্রেতার আনাগোনা, দোকানগুলোও প্রায় পাইকারশূন্য।

সোমবার (১১ এপ্রিল) সাভারের গোলাপ গ্রাম নামে পরিচিত বিরুলিয়ায় গিয়ে দেখা যায়, বাগানে ফুল ফুটে থাকলেও চাহিদা নেই। অন্যান্য বছরের মতো এবার বাগানগুলোতে নেই বৈশাখের আগের ব্যস্ততা। দোকানগুলোতে বাহারি রঙের ফুল শোভা পেলেও দেখা নেই পাইকারের।

বাগানেই কথা হয় ফুলচাষি রহমত আলীর সঙ্গে। তিনি জানান, এ বৈশাখে তিনি তার বাগান থেকে প্রায় লাখ টাকার ফুল বিক্রির আশা করেছিলেন। বেচা-বিক্রির হাল দেখে বিশ হাজার টাকার বিক্রি হবে বলে ধরে নিয়েছেন।

পাশেই দাঁড়িয়ে থাকা আরেক চাষি আব্দুল জলিল বলেন, গত দুবছর গেলো করোনায়। এবার আবার রমজানের মধ্যে পহেলা বৈশাখ। সব মিলিয়ে সময় ভালো যাচ্ছে না ফুলচাষিদের।

তিনি বলেন, আগে পহেলা বৈশাখের আগে পাইকাররা অগ্রীম বুকিং দিয়ে যেতেন। এবার তেমন চাহিদা নেই। তবুও শেষ দিন পর্যন্ত বিক্রির আশা আছে। বাকিটা আল্লাহ ভরসা।

ফুলের বাজার নিয়ে কথা হয় নবীনগর বাজার ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি ময়েজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এবার বেচাকেনা খুবই কম। এক রমজান, এর মধ্যে চৈত্রের দাবদাহেও ঘরবন্দি মানুষ। যেমন আশা করেছিলাম এবার বাস্তবে তা মিলছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

বৈশাখে নেই ফুলচাষিদের চিরচেনা ব্যস্ততা

আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২