আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে নির্বাচন কমিশন।
Reporter Name 
























