ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

এক চিঠির দাম ১৬ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬
  • ৩৭৪ বার

এক চিঠির দাম ১৬ লাখ টাকা! তাও কিনতে পড়ে গেল হুড়োহুড়ি। প্রেমের বর্ণনা লেখা রানি দ্বিতীয় এলিজাবেথের নিজ হাতে লেখা দুই পৃষ্ঠার চিঠিটি প্রায় ১৬ লাখ টাকায় কিনে নিয়েছেন এক ব্যক্তি। গত ২১ এপ্রিল ৯০ বছরে পা দিয়েছেন রানি।

কীভাবে প্রথম প্রেমে পড়েছিলেন, প্রিন্স ফিলিপের প্রতি আকৃষ্ট হয়ে কীভাবে তাকে ভালোবেসে ফেলেছিলেন এসব নিয়ে রানি নিজে একটি চিঠি লেখেন। নিজের প্রেমের কাহিনির বর্ণনা দিয়ে রানি এ চিঠি লিখেছিলেন ১৯৪৭ সালে – লেখক বেটি শিউয়ের উদ্দেশে। তখন তার বয়স ছিল ২১ বছর। এর কয়েক মাস পরে প্রিন্স ফিলিপের সঙ্গে তার বিয়ে হয়।

দুই পৃষ্ঠার চিঠিতে উঠে এসেছে প্রিন্স ফিলিপের সঙ্গে রানির প্রথম দেখা হওয়ার বর্ণনা, প্রিন্স ফিলিপের স্পোর্টসকারে ঘোরা, এক ফটোগ্রাফের কবলে পড়া এবং নাইটক্লাবে গিয়ে নাচার ঘটনা।

এর আগে চিঠিটি নিমালে তুলে দাম হাঁকানো হয় ৮০০ থেকে ১ হাজার ২০০ পাউন্ড। কিন্তু সেই চিঠি এবার বিক্রি হলো ১৪ হাজার পাউন্ডে (১৫ লাখ ৭৬ হাজার টাকা)।

লন্ডনের উইলটশায়ারে চিপেনহ্যাম অকশান নামে প্রতিষ্ঠান চিঠিটি নিলামে তোলে। অনলাইন ও টেলিফোনে ক্রেতারা দর কষাকষি করেন। তবে সর্বোচ্চ দামে চিঠিটি কিনে নেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এক চিঠির দাম ১৬ লাখ

আপডেট টাইম : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬