ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বের শীর্ষ কফি রফতানিকারক দেশ ভিয়েতনাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি রফতানিকারক দেশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি ১৯ দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়ে ৫ লাখ ৪১ হাজার টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস।

প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি আয় ৫০ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। এছাড়াও এ সময় চাল রফতানি বাড়তে পারে ২৪ শতাংশ। এতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়াবে ১২০ কোটি ডলার।

চলতি মাসেই দেশটির প্রাক্কলিত কফি রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টনে। রফতানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪০ লাখ ডলার।

অন্যদিকে বছরের প্রথম প্রান্তিক শেষে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ দাঁড়াবে ১৪ লাখ ৭৫ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।

খাদ্যশস্যটি রফতানি থেকে আয় আসবে ৭১ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি মাসেই দেশটির চাল রফতানি ৫ লাখ টনে পৌঁছতে পারে। রফতানি থেকে আয় আসবে ২৪ কোটি ৬০ লাখ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বের শীর্ষ কফি রফতানিকারক দেশ ভিয়েতনাম

আপডেট টাইম : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২