ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

চৈত্র মাসেও মিলছে পাকা আম, কেজি ৫০০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে দুদিনব্যাপী চলছে আম সম্মেলন। জেলার শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে চলা এ সম্মেলনে চৈত্র মাসেও মিলছে আম।

এ মাসে মূলত আমের গাছে মুকুল থাকার কথা। তবে জেলার কিছু ব্যতিক্রমী ব্যবসায়ীর আয়োজনে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের বারোমাসি আম। তবে দাম বেশ চড়া। জাত ভেদে প্রতি কেজি ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই কিনতে হিমসিম খাচ্ছেন অনেক ক্রেতা।

আম বিক্রেতা নবীন বলেন, আমি গত ৫ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত। সিজনাল আমের দাম কমে যাওয়ায় ৩০ বিঘা জমিতে বারোমাসি আম বাগান গড়ে তুলেছি। গত দুদিন আগে আম সম্মেলনের খবর পাই। এ জন্য সম্মেলনে আম বিক্রি করতে এসেছি। গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করেছি। আজ এখন পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার আম বিক্রি হয়েছে। আশা করছি আজ ৪০ হাজার টাকার আম বিক্রি করতে পারবো।

আরেক বিক্রেতা এনামুল হক বলেন, সকাল থেকে পাঁচ কেজি আম বিক্রি করেছি। আমের দাম বেশি হওয়ায় ক্রেতারা কম কিনছেন। তবে গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করেছি। আমার কাছে মূলত বারি-১১, গোল্ডেন ম্যাংগো ও কাটিমন আম রয়েছে।

আম ক্রয় করতে আসা নাজমুল বলেন, আমি গতকাল আম সম্মেলনে এসেছিলাম। এখানে আম বিক্রি করতে দেখে ২৫০ টাকা দিয়ে ৫০০ গ্রাম আম কিনেছিলাম। বাড়ি গিয়ে খেয়ে দেখি এ আম অনেক সুস্বাদু। তাই আজকে ফের এককেজি আম কিনলাম ৫০০ টাকা দিয়ে। তবে আমের দামটা অনেক বেশি। একটু কম হলে আরও বেশি করে কিনতে পারতাম।

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  বলেন, গত কয়েক বছর ধরে আম ব্যবসায়ীরা দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে। তাই বারোমাসি আম চাষ করেছেন অনেকেই। এ আমগুলোই মূলত হাট-বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় বারোমাসি আমের বাগান রয়েছে প্রায় ১০০ হেক্টর জমিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

চৈত্র মাসেও মিলছে পাকা আম, কেজি ৫০০

আপডেট টাইম : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২