ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হবে, ক্ষমতা হারাবেন পুতিন : বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি। বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বাইডেন বলেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং এর পর পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।’
পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ন্যাটো জোটের মিত্রদের মধ্যে বিভক্তির আশা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা না হওয়ায় রুশ প্রেসিডেন্ট অবাক হয়েছেন।’
বাইডেন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ভ্লাদিমির পুতিন মনে করেছিলেন ন্যাটো বিভক্ত করতে পারবেন, পশ্চিম থেকে পূর্ব দিককে বিচ্ছিন্ন করতে পারবেন, অতীত ইতিহাসের ভিত্তিতে দেশগুলোকে বিভক্ত করতে পারবেন।’ কিন্তু তিনি তা পারেননি, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি,’ বলেন তিনি।
বাইডেন আরও বলেন, ‘ইউরোপে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র পাশে সরে না থাকার গুরুত্ব ইতিহাস দেখিয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, ওই সময়ে আমরা দূরে ছিলাম এবং ইউরোপের স্থিতিশীলতায় যুক্ত থাকিনি, এটা সবসময়ই যুক্তরাষ্ট্রে আমাদের তাড়িয়ে বেড়ায়।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সে কারণে আমি দীর্ঘদিন ধরে সিনেটর হিসেবে, পররাষ্ট্র কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আর এখন প্রেসিডেন্ট হিসেবে এখানে সফরের সময় বলে আসছি যে, যুক্তরাষ্ট্রের কাছে ইউরোপের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের স্বার্থে- শুধু ইউরোপে নয় পুরো পৃথিবীতে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

 সূত্র : আল জাজিরা, বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হবে, ক্ষমতা হারাবেন পুতিন : বাইডেন

আপডেট টাইম : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২