ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জে এসে ইয়াবা বিক্রির সময় আটক ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এসে ইয়াবা বিক্রির চেষ্টাকালে আবু তাহের (২১) ও খাইরুল আমিন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার ভোরে উপজেলার তিন দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১০।

র‌্যাব জানায়, গোপন সংবাদর ভিত্তিতে র‌্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম ভোরে তিন দোকান এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের দেখে আটক দুইজন একটি ব্যাগ নিয়ে দৌড় দিলে তাদের আটক করা হয়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জে এসে ইয়াবা বিক্রির সময় আটক ২

আপডেট টাইম : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২