ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

কিভাবে ছোট পুকুর অথবা জলাশয়ে দেশি পুঁটি মাছ চাষ করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পুকুর অথবা ছোটখাট জলাশয়ে দেশি পুঁটি মাছ চাষ করার পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। পুঁটি মাছ আমাদের সকলের নিকট প্রিয় ও একটি সুস্বাদু মাছ। এই মাছের রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। আগে আমাদের দেশের প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যেত।

তবে কালের বিবর্তনে নদী বা পুকুরে পুঁটি মাছ আর দেখা যায় না। তাই এই মাছকে কোন পুকুর বা জলাশয়ে চাষ করতে হয়। তবে এই মাছ চাষের পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। চলুন আজ জেনে নেই পুকুর অথবা ছোটখাট জলাশয়ে দেশি পুঁটি মাছ চাষের পদ্ধতি সম্পর্কে-

পুকুর নির্বাচনঃ

পুঁটি মাছ সাধারণত মিঠা পানির মাছ। এই মাছ আমাদের দেশের খাল বিল ও নদী-নালায় পাওয়া যায়। তবে এই মাছকে পুকুর কিংবা জলাশয়ে চাষ করা যায়। এজন্য পুকুরের সেসব বৈশিষ্ট্য থাকতে হবে তা নিচে দেওয়া হল-

১। মাছ চাষের পুকুরে যেন কোন আগাছা কিংবা আবর্জনা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

২। পুঁটি মাছ চাষের পুকুরের পাড় মজবুদ হতে হবে। এই পুকুরের পাড় যাতে কোন ভাবেই ভেঙ্গে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩। পুঁটি মাছ চাষের পুকুরে যেন দিনের বেশির ভাগ সময় সূর্যের আলো পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

পুঁটি মাছ চাষের সময়ঃ

১। এই মাছ বছরের যেকোন সময় পুকুরে চাষ করা যায়।

২। পুকুরের মাছ ছাড়ার জন্য সকাল কিংবা সন্ধার সময়কেই বেছে নিতে হবে।

৩। লক্ষ্য রাখতে হবে যাতে পুকুরের পানির সাথে মাছের শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে।

পুঁটি মাছ ছাড়ার নিয়মঃ

১। পুকুর কিংবা কোন জলাশয়ে পুঁটি মাছ ছাড়ার জন্য প্রথমে পুঁটি মাছের পোনা সংগ্রহ করতে হবে।

২। এ জন্য কাছাকাছি কোন মাছের নার্সারি থেকে পুঁটি মাছের পোনা সংগ্রহ করতে হবে।

৩। তাছাড়াও প্রাকৃতিক কোন উৎস যেমন নদী-নালা, খাল কিংবা বিল থেকে পুঁটি মাছের পোনা সংরহ করা যেতে পারে।

পুঁটি মাছ চাষের পদ্ধতিঃ

১। কোন পুকুর কিংবা জলাশয়ে পুঁটি মাছের পোনা ছাড়ার জন্য অক্সিজেন ভর্তি ব্যাগে পোনা সহকারে পুকুরের পানিতে ভাসিয়ে দিতে হবে।

২। এই উপায়ে পুকুরের পানির তাপমাত্রা ও মাছের ব্যাগের পানির তাপমাত্রা সমতায় আনতে হবে।

৩। এরপর মাছের ব্যাগের মুখ খুলে নিয়ে অল্প করে পানি ব্যাগে দিতে হবে।

৪। পুকুরের পানির সাথে পোনা খাপ খাওয়ানোর পর তা পুকুরে ছাড়তে হবে।

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

কিভাবে ছোট পুকুর অথবা জলাশয়ে দেশি পুঁটি মাছ চাষ করবেন

আপডেট টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২