ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ট্রাম্পের সমালোচনায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
  • ৪৯১ বার

মার্কিন নির্বাচনের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের গোঁড়ামির সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল-হুসেইন।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে স্থানীয় সময় শুক্রবার এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে নির্যাতনের প্রতি তার সমর্থন এবং মুসলমানদের প্রতি বিতর্কিত নীতির সমালোচনা করেন জেইদ রাদ আল-হুসেইন।

তিনি বলেন, গোঁড়ামি শক্তিশালী নেতৃত্বের কোনো প্রমাণ বহন করে না।

একই সঙ্গে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে অপর মনোনয়প্রত্যাশী টেড ক্রুজেরও সমালোচনা করেন জেইদ। যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকায় নজরদারির টেড ক্রুজের পরিকল্পনার নিন্দা করেন তিনি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল-হুসেইন বলেন, কাউকে হেয় করে বক্তৃতা বা উত্তেজক কথা বলা বিনোদনের কোনো ভালো মাধ্যম নয়, আবার রাজনৈতিক লাভেরও কোনো সম্মানজনক পন্থা নয়।

জেইদ রাদ আল-হুসেইন বলেন, প্রেসিডেন্ট পদে মনোনয়নের পথে এগিয়ে থাকা এক প্রার্থী কয়েক মাস আগেই নির্যাতনের পক্ষে তার মত দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, মনোনয়নের লড়াইয়ে বিভিন্ন বক্তৃতায় ট্রাম্প নির্যাতনকে সমর্থন করেছেন। তিনি দাবি করেন, নির্যাতন কাজ করে। বিতর্কিত ওয়াটারবোর্ডিয়ের চেয়েও খারাপ কোনো নির্যাতনের পদ্ধতি ফিরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প।

এর আগেও ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটা ও পোপ ফ্রান্সিসসহ অনেক বিশ্বনেতার বিভিন্ন নীতির সমালোচনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের সমালোচনায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা

আপডেট টাইম : ০১:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬