ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

অস্ত্র-ইয়াবাসহ পিচ্চি মনির আবারও গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় মাদক কারবারের অন্যতম হোতা ও হত্যামামলার আসামি মো. আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনিরকে সহযোগী গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ায়রি) গ্রেফতারের বিষয়টি রাতে নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারের অন্যতম হোতা পিচ্চি মনির ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একাধিক বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির একাধিকবার অস্ত্র ও মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। ২০১৯ সালের জানুয়ারিতে পলাতক আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ওরফে তোতা মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। সেসময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ সিলভার রংয়ের একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা ও ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়াও সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুই হাজার ইয়াবাসহ পিচ্চি মনির ও তিনজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

অস্ত্র-ইয়াবাসহ পিচ্চি মনির আবারও গ্রেফতার

আপডেট টাইম : ১২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২