ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

মোবাইল ভেটেরিনারি ক্লিনিক প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মোবাইল ভেটেরিনারি ক্লিনিক দেশের প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য
করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
‌
আজ রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে অধিদপ্তর কর্তৃক
বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় দেশের
প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক ও জরুরি প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে
মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগে প্রাণীকে নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে, এখন ডাক্তার চলে যাবে
প্রাণীর কাছে। শেখ হাসিনার উপহার, প্রাণীর কাছে ডাক্তার। দেশের ইতিহাসে মোবাইল ভেটেরিনারি
ক্লিনিক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা
ও পৃষ্ঠপোষকতায়।
শ ম রেজাউল করিম বলেন, প্রাণীর তাৎক্ষণিক চিকিৎসায় আমরা প্রান্তিক খামারিদের
কাছে ভেটেরিনারি ক্লিনিক পৌঁছে দিচ্ছি। প্রথম পর্যায়ে আজ ৬১ টি উপজেলায় ৬১ টি ক্লিনিক
বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে আরো ১৮০টি এবং শেষ ধাপে আরো ১১৯টি ক্লিনিক বিতরণ করা
হবে। ৬১টি জেলায় মোট ৩৬০টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। পশুপাখির
চিকিৎসায় সব আধুনিক মেডিকেল সুবিধা এ ভ্রাম্যমাণ ক্লিনিকে থাকবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.
মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন
প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম। মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সারসংক্ষেপ উপস্থাপন
করেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মোঃ গোলাম রব্বানী। মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মো. তৌফিকুল আরিফ ও
এস এম ফেরদৌস আলম, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক শেফাউল করিম,
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, এসিআই
এগ্রোবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

মোবাইল ভেটেরিনারি ক্লিনিক প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২