ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

প্রধানমন্ত্রীর পরামর্শ আমার জন্য শিরোধার্য: মেয়র আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর পরামর্শ আমার জন্য শিরোধার্য। আমি জনকল্যাণেই কাজ করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে পরামর্শ দিয়েছেন তা আমি পালন করব, উন্নয়নের ধারা অব্যাহত রাখব, আর মানুষের কল্যাণে কাজ করব।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়াণগঞ্জের জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষার কথা মনে করিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন, সেই ওয়াদাটা কখনো ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন।

বুধবার সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী।  এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী।

মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

পরে আইভী বলেন, ‘একসঙ্গে মিলেমিশে’ কাজ করতে চান তিনি।

শপথ শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, সমন্বয়হীনতাকে কীভাবে সমাধান করা যায় এই চিন্তাভাবনা কিন্তু স্থানীয় সরকারও করছে। এবং সেইভাবে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হচ্ছে। আশা করি, আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

প্রধানমন্ত্রীর পরামর্শ আমার জন্য শিরোধার্য: মেয়র আইভী

আপডেট টাইম : ০৮:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২