ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

আরও ৩ রুটে ঢাকা নগর পরিবহন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও তিনটি রুটে ‘ঢাকা নগর পরিবহন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ কথা জানানো হয়।

সভা শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, নতুন তিনটি যাত্রাপথের প্রথমটি হচ্ছে ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা। দ্বিতীয়টি হলো ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট এবং তৃতীয়টি হলো ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এ তিন রুটে আমাদের ঢাকা নগর পরিববহনের কার্যক্রম বৃদ্ধি করবো। সে অনুযায়ী আমরা প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নেব।

মেয়র তাপস আরও বলেন, এর আগে আমার একটি করে রুট নির্ধারণ করতাম। এখন আমরা একসঙ্গে নতুন তিনটি রুটের কর্মপরিকল্পনা নিয়েছি। ঢাকা নগর পরিবহনের সবুজ রঙের বাসের আটটি রুটের মধ্যে প্রথমে আমরা একটি করেছি, এখন বাকি তিনটি রুট চালু করতে পারলে অন্যান্য বাস রুটের কাজ আরও সহজ হয়ে যাবে। এভাবে আমরা পুরো ঢাকা শহরের বাস রুট রেশনালাইজেশনের কাজ করব।

২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

আরও ৩ রুটে ঢাকা নগর পরিবহন

আপডেট টাইম : ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২