ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

নামজারি আবেদন না মঞ্জুরের আগে কারণ জানাতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ জমির নামজারি আবেদন না মঞ্জুর করার আগে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ওই নোটিশে তথ্য বা কাগজপত্রের ঘাটতির বিষয়ে জানাতে হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নাগরিকের ভোগান্তি দূর করতে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ পরিপত্র জারি করা হয়েছে। ফলে ভূমিসেবা গ্রহীতা নামজারি আবেদন না মঞ্জুর হয়ে যাওয়ার আগে ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের গত বছরের ২ নভেম্বর জারি করা পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। এই টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনারের (ভূমি) আইডিতে তালিকাভুক্ত হয়। অনেক সময় সহকারী কমিশনারের প্রথম আদেশের আগেই অনেক আবেদন না মঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কী কারণে আবেদন না মঞ্জুর হয়েছে, তা নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।

এতে আরও জানানো হয়, এক্ষেত্রে সহকারী কমিশনারদের (ভূমি) প্রথম আদেশের আগে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোনো তথ্য বা কাগজপত্রের ঘাটতি থাকলে প্রথম আদেশে তা উল্লেখ করে তথ্য বা কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে।

আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোনো কারণে না-মঞ্জুর হলে দ্বিতীয় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখ করতে নির্দেশনা দেওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

নামজারি আবেদন না মঞ্জুরের আগে কারণ জানাতে হবে

আপডেট টাইম : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২