ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে বাংলাদেশি নারী পাচারকারী আটক, নাবালিকা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৫১১ বার

পশ্চিমবঙ্গের হাবড়ায় বাংলাদেশি এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক নাবালিকাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল ছটা নাগাদ ঢাকা থেকে একটি ফোন আসে হাবড়া থানায়। জানানো হয় বাংলাদেশের কুখ্যাত আসামি রুবেল দেওয়ান মানিকগঞ্জের বাসিন্দা নিতাইয়ের (ছদ্মনাম) নাবালিকা মেয়েকে(১৫) ফুঁসলিয়ে নিয়ে চোরা পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে। সে হাবড়া থানার বদর এলাকার একটি ইট ভাটায় নাম গোপন রেখে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করছে। সব শুনে হাবড়া থানার পক্ষ থেকে ওই ব্যক্তিকে থানার ই-মেইল আইডি দিয়ে অনুরোধ করা হয় ছেলে এবং মেয়েটির ছবি পাঠানোর জন্য। কিছু পরে ঢাকা থেকে ছবি চলে আসে হাবড়া থানার মেইলে।

ছবি পেয়েই হাবড়া থানার পুলিশ বিবিএস ইট ভাটায় খোঁজ শুরু করে। দুপুর তিনটা নাগাদ ওই ইটভাটা থেকে রুবেলকে আটক করে হাবড়া থানার পুলিশ। উদ্ধার হয় মেয়েটিও। জেলা পুলিশ সূত্রে জানা গেছে যে, মেয়েটিকে শিগগির বাংলাদেশে তার বাবা-মার কাছে পৌঁছে দেওয়া হবে।

হাবড়া থানার পুলিশের হাতে রুবেলের আটক এবং নাবালিকা উদ্ধারের খবর পেয়ে ঢাকার “বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল” এর পক্ষ থেকে ফোনে হাবড়া থানাকে অভিনন্দন জানানো হয়েছে। নারী পাচারকারী আসামি রুবেলকে সোমবার সি.জে.এম. বারাসাত আদালতে হাজির করা হবে। পুলিশি জেরায় সে নারীপাচার চক্রের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে বাংলাদেশি নারী পাচারকারী আটক, নাবালিকা উদ্ধার

আপডেট টাইম : ১১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬