ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কন্যা সন্তানের মা হলেন টিউলিপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • ৩৪৩ বার

ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রিজওয়ানা সিদ্দিক টিউলিপ কন্যা সন্তানের মা হয়েছেন। তার কন্যার নাম রাখা হয়েছে আজেলিয়া জয় পার্সি।

আজ শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন টিউলিপ নিজেই। টুইট বার্তায় টিউলিপ বলেন, ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি আমাদের কন্যা সন্তান আজেলিয়া জয় পার্সি জন্মগ্রহণ করেছে। রয়েল ফ্রি লন্ডন (এনএইচএস) হাসপাতালের স্টাফরা অসাধারণ। মাতৃত্বকালীন ছুটি কম কাটানোর চেষ্টা করবেন বলেও টুইট বার্তায় জানান টিউলিপ।

ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এই সংসদ সদস্য প্রথম সন্তানের মা হওয়ায় খুশির বন্যা বইছে বঙ্গবন্ধু পরিবারে।

২০১৫ সালের সাধারণ নির্বাচনে টিউলিপ লেবার দল থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়। পরে ছায়া মন্ত্রিসভার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে টিউলিপ সিদ্দিক সেন্ট জনস পার্সি’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কন্যা সন্তানের মা হলেন টিউলিপ

আপডেট টাইম : ১১:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬