ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • ৪১০ বার

বিএনপি ৭ যুগ্ম মহাসচিব ও ৮ জন সাংগঠনিক সম্পাদক পদগুলোর নাম ঘোষণা করেছে ।

আজ শনিবার বিকেল সোয়া ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার বরাত দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ নামগুলো ঘোষণা করেন।

তিনি জানান, বিএনপির যুগ্ম-মহাসচিব পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী মনোনীত হয়েছেন।

আর সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকায় ফজলুল হক মিলন, চট্টগামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান মিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স এবং ফরিদপুরে শামা ওবায়েদ।

রিজভী বলেন, গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন কাউন্সিলররা। সেই ক্ষমতাবলে তিনি এসব পদে এই নেতাদের মনোনীত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা

আপডেট টাইম : ১১:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬