ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গ্রাম পুলিশের উন্নয়ন সময়ের দাবি : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • ৩৭৭ বার

গ্রাম পুলিশ সমাজের বন্ধু, গ্রাম পুলিশের উন্নয়ন সময়ের দাবি। সামাজিক নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনে গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের তাদের ওপর বিশেষ আস্থাও রয়েছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,

আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন আয়োজিত মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বক্তব্য রাখেন শ্রমিক নেতা নইমুল হাসান জুয়েল, শাহজাহান কবীর জহির, গ্রাম পুলিশ কর্মচারী নেতা কমান্ডার মোস্তফা কামাল প্রমুখ।

গ্রাম পুলিশকে গ্রামের বন্ধু উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, সরকার সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। সমাজের একটি অংশকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই জন্যই তৃণমূলের এই সদস্যদেরও সুযোগ সুবিধা বাড়াতে হবে। গ্রাম পুলিশ ভালো থাকলে গ্রামও ভালো থাকবে।

শেখ হাসিনার সরকার গ্রাম পুলিশের মহল্লাদার ও দফাদারদের বেতন ভাতা যথাক্রমে ১ হাজার ৯শ’ ও ২ হাজার ১শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ও ৩ হাজার ৪শ’ টাকা করেছে বলে তথ্যমন্ত্রী বক্তব্যে বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গ্রাম পুলিশের উন্নয়ন সময়ের দাবি : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬