ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিপদে আছেন মিলা কুনিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫
  • ৭৯৯ বার

বেজায় বিপদে আছেন ‘দ্য বুক অব এলি’ তারকা মিলা কুনিস। সম্প্রতি তাকে উত্ত্যক্তকারী এক ব্যক্তি মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে।

হলিউড গপিস জানায়, ওই ব্যক্তির নাম স্টুয়ার্ট লিয়ন ডান। এর আগে তাকে মিলা কুনিসকে উত্ত্যক্ত করার দায়ে পুলিশ আটক করে।

তার বিরুদ্ধে দুইবার এ অভিযোগ আনা হয়। পরে স্টুয়ার্টের স্থান হয় ক্যালিফোর্নিয়ার পমোনার অলাইভ ভিস্টা বিহেভিয়েরাল হেলথ সেন্টারে।

লস এ্যাঞ্জেলস কান্ট্রি শেরিফস ডিপার্টমেন্টের লে. মার্টিন রদ্রিগেজ জানান, শনিবার রাত ৮টার পর থেকে স্টুয়ার্টকে পাওয়া যাচ্ছে না।

৩০ বছর বয়সী স্টুয়ার্ট ২০১২ সালের জানুয়ারিতে মিলার বাসায় হামলা চালায়। এর পর তার জিমে ভাংচুর। মিলা তখন রেস্ট্রেইন অর্ডারের জন্য আবেদন করেন। এরপর স্টুয়ার্ট চলাচল সীমিত করা হয়।

লে. রদ্রিগেজ জানান, স্টুয়ার্টের পালানোর বিষয়টি মিলা কুনিসকে জানানো হয়েছে।

এদিকে এক সন্তানের মা মিলার সঙ্গে অভিনেতা এ্যাশটন কুচারের বিয়ে হওয়ার কথা রয়েছে। তারা দুই বছর ধরে একসঙ্গে থাকছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

বিপদে আছেন মিলা কুনিস

আপডেট টাইম : ০৬:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫