ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নতুন প্রজন্ম আগামী দিনের জাতির কাণ্ডারি ও পথপ্রদর্শক। তাদেরকে একবিংশ শতাব্দীর উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই। সেই জ্ঞান আহরণের প্রধান মাধ্যম হচ্ছে বই। তাই প্রচুর বই পড়তে হবে। বইয়ের কোনো বিকল্প নেই। বইয়ের একমাত্র বিকল্প বই। সেজন্য নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়নে চার দিনব্যাপী (৩০ জানুয়ারি ২০২১ খ্রি. হতে ২ জানুয়ারি ২০২২ খ্রি.) ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখাকে অত্যন্ত পরিণত ও অসাধারণ অভিহিত করে প্রধান অতিথি বলেন, জাতির পিতার লেখা আমাদের চুম্বকের মতো আকর্ষণ করে। তিনি তিনটি বই লিখেছেন যথা: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন। তিনি যদি আরো লেখালেখি করার সুযোগ পেতেন, তবে নিঃসন্দেহে বাংলা সাহিত্যে তাঁর একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হতো।

ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক ও ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ।

পরে প্রতিমন্ত্রী বইমেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উল্লেখ্য, গ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলায় মোট ৫৪টি স্টল অংশগ্রহণ করে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২