ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মাত্র এক রাকাতেই পবিত্র কোরআন খতম করলেন সিরিয়ার তরুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ান বংশোদ্ভূত আবদুর রহমান আল নাবহান।বয়স ২০ বছর।তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাতের বেলা নামাজের এক রাকাতে পুরো কোরআন খতম করা। অবশেষে সেই স্বপ্নের বাস্তবায়ন করলেন তরুণ।নামাজের এক রাকাতে সাত ঘণ্টায় পবিত্র কোরআন খতম করেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আবদুর রহমান জানান, তিনি মাত্র ৭ ঘণ্টায় নামাজের এক রাকাতে পবিত্র কোরআন খতম করেছেন। কারণ ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফান (রা.) তাহাজ্জুদ নামাজের এক রাকাতে পুরো কোরআন শেষ করেছেন বলে হাদিসের বর্ণনায় এসেছে।মূলত বিখ্যাত সাহাবি উসমান বিন আফফান (রা.) এর এ ঘটনা তাকে অনুপ্রাণিত করে।

আবদুর রহমান বর্তমানে তুরস্কের কোনিয়া শহরে বসবাস করেন।স্থানীয় সেলজু বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তিনি।আবদুর রহমান মূলত সিরিয়ার ঐতিহাসিক হালব শহরের অধিবাসী।

এর আগেও তিনি বেশ কয়েকবার এক রাকাতে কোরআন খতম করার চেষ্টা করেছেন, তবে তা করতে সক্ষম হননি। জানা যায়, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা নামাজে দাঁড়িয়ে তিনি কোরআন খতম করে নামাজ শেষ করেন।পবিত্র কোরআনে ৩০টি পারা ও ২৪০ রু’কু রয়েছে। এর আয়াত সংখ্যা ৬৬৬৬টি। দীর্ঘ সাত ঘণ্টায় তিনি মনোযোগসহ পুরো কোরআন তিলোয়াত করেন।তিনি এমন সময় নির্বাচন করেন, যে সময়ে ক্লান্তি ও পরিশ্রম কম হবে। তাই শীতের রাতকে বেছে নেন। কারণ শীতের রাত অনেক বড় হয় এবং গরম না থাকায় পরিশ্রম কম হয়।এ ছাড়া নামাজের স্থান হিসেবে মসজিদকে বেছে নেন তিনি। কারণ ঘরে সময় নষ্টের আশঙ্কা থাকে। নামাজ শেষ করে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ সবার জন্য দোয়া করেন তিনি।

সূত্র : আল শারাক ও আল ইমারাত আল ইয়াওম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মাত্র এক রাকাতেই পবিত্র কোরআন খতম করলেন সিরিয়ার তরুণ

আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১