ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জাতিসংঘে মূল প্রবন্ধ পাঠ করবেন সায়মা ওয়াজেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৫৩৯ বার

জাতিসংঘের সেমিনারে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন। আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় জাতিসংঘের সদরদপ্তরে অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান। তিনি বলেন, দিনব্যাপী এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ছাড়াও সায়মা ওয়াজেদ হোসেন সকাল ১১টায় বৈষম্য দূরীকরণ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সেমিনারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, জাতিসংঘ কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন। এতে মিসেস বান কি-মুনও অংশ নেবেন। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে মূল প্রবন্ধ পাঠ করবেন সায়মা ওয়াজেদ

আপডেট টাইম : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬