ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগরের গণহত্যা এক কালো অধ্যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৩৯৫ বার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে বৃহস্পতিবার দু’দিনব্যাপি আর্টিস্ট ক্যাম্প এর উদ্বোধন করা হয় । সকাল ১১টায় এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উদ্বোধনকালে মহাপরিচালক বলেন, দেশের সকল বধ্যভূমিতে নিহত শহীদদের স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে শিল্পকলা একাডেমী এ ধরণের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনার চুকনগরে এই প্রথম আর্টিস্ট ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, চুকনগর কলেজের অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম এবং খুলনা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু।

প্রসঙ্গতঃ মুক্তিযুদ্ধের সময় দেশে জঘন্যতম যেসব গণহত্যা সংঘটিত হয়েছে সেগুলোর মধ্যে একটি চুকনগর গণহত্যা। ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়ার ছোট শহর চুকনগরে পাকিস্তানি বর্বর সেনারা নির্মম এ হত্যাকান্ড ঘটায়। অতুর্কিত এ হামলা চালিয়ে মুক্তিকামী ১০ থেকে ১২ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে তারা।

আর্টিস্ট ক্যাম্পে বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মোমবাতি প্রজ্জ্বলন, স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। পরে মঞ্চস্থ হয় নাটক ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ১৫ জন শিল্পী অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগরের গণহত্যা এক কালো অধ্যায়

আপডেট টাইম : ১২:০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬