ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির দাবি নেয়নি বুয়েট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম বর্ষ ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি বিবেচনায় নেয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। একাডেমিক কাউন্সিলে বিষয়টি আলোচনা করে এ সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

এর আগে এ দাবিতে কর্তৃপক্ষকে লিখিত চিঠি দিয়েছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার বুয়েট। পরে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন লিখিত চিঠি দিয়ে বিষয়টি বিবেচনায় না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে আপনার ২৫-০৪-২০২১ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে গত ১২-১০-২০২১ তারিখে অনুষ্ঠিত অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৭১তম সভায় এতদসংক্রান্ত বিষয়ে ১৯-০২-২০০৫ তারিখের একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে মত প্রদান করেন। ১৯-০২-২০০৫ তারিখের একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত নিম্নে উদ্ধৃত করা হলো।

‘প্রস্তাবে উল্লিখিত মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির জন্য ন্যূনতম ৫ শতাংশ কোটা সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা ও পর্যালোচনায় দেখা যায় যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পোষ্যদের জন্য ভর্তির কোটা থাকলেও এই বিশ্ববিদ্যালয়ে কখনও কোনো কোটা ছিল না এবং এখনও নেই। মুক্তিযুদ্ধ প্রায় ৩৪ বৎসর পূর্বে হয় এবং এ যাবৎ কোনো কোটা ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলিয়া আসিতেছে। কোটা সিস্টেম চালু হইলে বুয়েটের শিক্ষা কার্যক্রমের স্ট্যান্ডার্ড ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকিবে। সার্বিক বিবেচনায় একাডেমিক কাউন্সিল কোটা সিস্টেম চালুর বিপক্ষে মত প্রদান করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির দাবি নেয়নি বুয়েট

আপডেট টাইম : ০৮:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১