ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিশো-মেহজাবিনের ‘ঢাকা টু দুবাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রমিক ভিসায় দুবাই যাচ্ছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের মতো তারকারা কেন শ্রমিক ভিসায় যাচ্ছেন, এমন প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। তাদের এই যাত্রা বাস্তবে নয়, নাটকে। ভিন্ন ট্র্যাকের গল্পের নাটকটির নাম ‘ঢাকা টু দুবাই’।

গল্পে দেখা যাবে, মিজান ও জবা নব দম্পতি। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার শ্রমিক ভিসা পেয়ে যান একটি এজেন্সির মাধ্যমে। আর এই আনন্দে ভাসতে থাকেন তারা। এই আনন্দের হাওয়া লাগে তাদের পুরো গ্রামে। গ্রামবাসীও বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত।

নাটকটিতে মিজান ও জবা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। এর চিত্রনাট্যও তার।

নির্মাতা মহিম বলেন, গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপা অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।

‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিশো-মেহজাবিনের ‘ঢাকা টু দুবাই

আপডেট টাইম : ০৭:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১