ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আসামে ট্রাকচাপায় অটোরিকশার ১০ যাত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি বেপরোয়া গতির ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর ১০ যাত্রী নিহত হয়েছেন।

অটোরিকশার আরোহীরা ধর্মীয় উৎসব ছট পূজা সম্পন্ন করে ফেরার সময় ট্রাকচাপায় তারা নিহত হন।খবর সিনহুয়ার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ছটপূজা সেরে ফেরার পথে আসামের করিমগঞ্জের পাথরখাণ্ডিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শিশুসহ নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও একজন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে উদ্ধার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আসামে ট্রাকচাপায় অটোরিকশার ১০ যাত্রী নিহত

আপডেট টাইম : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১