ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বন্ধ হলো ‘ইওর নিউজ আপডেট’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রযুক্তি জায়ান্ট গুগলের ‘ইওর নিউজ আপডেট’ ফিচার বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী পছন্দনীয় সংবাদ সাজিয়ে দিতো গুগল এবং তা পড়ে শোনানো হতো ব্যবহারকারীকে। সংবাদ বাছাইয়ের কাজটি গুগল করত ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে।

কিন্তু এখন আর গুগল ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে সংবাদ বাছাই করে দেবে না। ২০১৯ সালে বাজারে প্রচলন হয়েছিল ‘ইওর নিউজ আপডেট’ ফিচারটির। মূল লক্ষ্য ছিল, অ্যালগরিদমিক অডিও ফিডের মাধ্যমে ব্যবহারকারীদের ছোট সংবাদ আপডেট দেওয়া।

বিশেষায়িত নিউজ ফিড তৈরিতে ব্যবহারকারীর পছন্দ, অবস্থান, ইউজার হিস্ট্রি ও আগ্রহের মতো তথ্যগুলো আমলে নিতো গুগল এবং ‘লাইসেন্সড’ অংশীদারদের সুনির্দিষ্ট বিষয়ের খবর শোনাত। পরে দীর্ঘ কন্টেন্টও যোগ হয়েছিল গুগলের সেবাটিতে। ‘ইওর নিউজ আপডেট’ বন্ধ করে দেওয়ার খবর প্রথম জানিয়েছে ৯টু৫ গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইটটি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ফিচারের ব্যবহারকারীদের মেসেজ পাঠিয়ে এ বিষয়ে অবহিত করেছে গুগল। এ ছাড়াও ‘গুগল পডকাস্টের’ এক্সপ্লোর ট্যাব থেকেও ফিচারটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বন্ধ হলো ‘ইওর নিউজ আপডেট’

আপডেট টাইম : ০২:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১