ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুমের মধ্যে পায়ে টান লাগা বড় কোনো বিপদের ইঙ্গিত নয় তো?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঝরাতে অনেকেরই পায়ে টান লেগে ঘুম ভেঙে যায়। যা খুবই যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা কয়েক সেকেন্ড ধরে চলতে পারে। আবার বেশ কয়েক মিনিট ধরেও চলতে পারে। এমনিতেই ঘুমের মধ্যে পায়ে টান লাগা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বয়সের সঙ্গে সঙ্গে এর প্রবণতাও বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষদের চেয়ে নারীদের মধ্যে পায়ে টান লাগার প্রবণতা বেশি।

পায়ে টান লাগার অনেক কারণ হতে পারে। সাধারণত এই নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। পায়ে টান লাগলে এমনিতে সেই ব্যথা কমানোর কোনো ওষুধ বা ইঞ্জেকশন হয় না। বরফ লাগিয়ে, কিংবা উষ্ণ জলে পা ডুবিয়ে রেখে আরাম পেতে পারেন। হালকা মাসাজ করেও পায়ের তালু বা জঙ্ঘার পেশির যন্ত্রণা কমতে পারে। তবে পেশিতে টান লাগার ঘটনা এড়ানোর কিছু উপায় রয়েছে। যেমন-

মদ্যপান এবং ক্যাফিন কম গ্রহণ করুন।

শরীরচর্চার সময়ে পায়ের পেশির দিকে মন দিন।

ঘুমোনোর আগে পায়ের পেশি সামান্য স্ট্রেচ করে নিন।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস।

ঘুমোনোর সময়ে সতর্ক হন। পায়ের নিচে বালিশ রেখে পা উঁচুতে তুলে রাখতে পারেন।

সাধারণত শরীরে পানির অভাবে পেশিতে টান লাগে। শরীরে কিছু জরুরি পুষ্টিগুণ এবং ভিটামিনের অভাব হলেও টানের প্রবণতা বেড়ে যায়। টান লাগার যন্ত্রণা বেশ কিছুক্ষণ থাকলেও বেশির ভাগ সময়ই কয়েক মিনিটের মধ্যে নিজে থেকেই মিলিয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে ঘন ঘন পায়ে টান লাগা বড় কোনো অসুখের উপসর্গও হতে পারে। যেমন—

ডায়াবেটিস

লিভার সিরোসিস

পার্কিনসনস ডিজিজ

কিডনি বিকল হয়ে যাওয়া

রক্ত জমাট বাঁধা, হৃদরোগের আশঙ্কা

ক্যান্সার চিকিৎসায় কেমো থেরাপি নিলেও স্নায়ু বিকল হয়ে পায়ে টান ধরতে পারে

তাই পায়ে টান লেগে যদি অতিরিক্ত ব্যথা হয় বা চামড়ার রং বদলে যায়, তা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ঘুমের মধ্যে পায়ে টান লাগা বড় কোনো বিপদের ইঙ্গিত নয় তো?

আপডেট টাইম : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১