ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০১৬
  • ৬২০ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

বুধবার বিকালে বিমান বাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, সাক্ষাতে বিমান বাহিনী প্রধান রাষ্ট্রপতিকে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আবু এসরার এসময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে আগামী ৬ এপ্রিল যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর বিমান ঘাটিতে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল স্টান্ডার্ড কনফারমেন্ট সেরিমনি’তে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।

প্রেস সচিব আরো বলেন, রাষ্ট্রপতি সরকার গৃহীত ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী বিমান বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে কাজ করার জন্য আবু এসরারকে নির্দেশনা দেন।

বিমান বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বিমান বাহিনীর সদস্যরা যাতে আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আবদুল হামিদ।

আবু এসরার এ সময় রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক বাহরাইন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

আপডেট টাইম : ১১:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০১৬