ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জের ২৩ ইউনিয়নের ভোট ২৮ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর সারাদেশের মোট এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধাপে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মোট ২৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হচ্ছে, কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর।

এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন, নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন এবং কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন হচ্ছে, রশিদাবাদ, লতিবাবাদ, মাইজখাপন, মহিনন্দ, যশোদল, বৌলাই, বিন্নাটি, মারিয়া, চৌদ্দশত, কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী।

নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, সিংপুর, দামপাড়া, কারপাশা, নিকলী, জারইতলা, গুরুই ও ছাতিরচর।

কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়ন হচ্ছে, গোবরিয়াআব্দুল্লাপুর, উছমানপুর, ছয়সূতী, সালুয়া ও ফরিদপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জের ২৩ ইউনিয়নের ভোট ২৮ নভেম্বর

আপডেট টাইম : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১