ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কিবরিয়া হত্যা: জামিন পেলেন মেয়র আরিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৩৯২ বার

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দিয়েছে হাইকোর্ট। তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহম্মদ ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে এই আদেশ দেয়।

২০০৪ সালে সিলেটে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া। এই মামলায় হাইকোর্টের জামিন আবেদন করেন মামলার আসামি মেয়র আরিফুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করে হাইকোর্ট। ঐ রুলের চূড়ান্ত শুনানি করে আদালত তার জামিন মঞ্জুর করে।

মেয়রের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও এ এম ইমামুদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মমতাজউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহম্মদ বশিরুল্লাহ শুনানি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কিবরিয়া হত্যা: জামিন পেলেন মেয়র আরিফ

আপডেট টাইম : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬